Current Status
Not Enrolled (28 places remaining)
Price
Free
Get Started

Master tungsten inert gas welding for precision work on different metals.

টিগ ওয়েল্ডিং কী বা টিগ ওয়েল্ডিং কাকে বলে?

টিগ ওয়েল্ডিং (TIG Welding) এর পূর্ণরূপ হলো Tungsten Inert Gas Welding, এবং এটিকে প্রযুক্তিগতভাবে GTAW (Gas Tungsten Arc Welding) নামেও ডাকা হয়।

✅ টিগ ওয়েল্ডিং কী?

টিগ ওয়েল্ডিং একটি আর্ক ওয়েল্ডিং প্রক্রিয়া, যেখানে ওয়েল্ডিং আর্ক তৈরি হয় একটি অ-গলনশীল টাংস্টেন ইলেকট্রোড এবং ধাতব কাজের পিসের মধ্যে। এই প্রক্রিয়ায় একটি ইনার্ট গ্যাস (সাধারণত আর্গন বা হিলিয়াম) ব্যবহার করা হয়, যা আর্ক এবং ওয়েল্ড পুলকে বায়ুর সংস্পর্শ থেকে রক্ষা করে।

🧰 টিগ ওয়েল্ডিংয়ের উপকরণ:

Tungsten Electrode: গলে না, কিন্তু আর্ক ধরে রাখে।

Filler Rod (ঐচ্ছিক): প্রয়োজন হলে আলাদাভাবে যুক্ত করা হয়।

Shielding Gas (Argon/Helium): গ্যাস আর্ক ও মেটালকে সুরক্ষা দেয়।
Power Supply: DC অথবা AC কারেন্ট দেয়।

টিগ ওয়েল্ডিং কোথায় ব্যবহৃত হয়?

০১. স্টেইনলেস স্টিল ওয়েল্ডিংয়ে
০২. অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ওয়েল্ডিং-এ
০৩. বিমান তৈরি ও অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে
০৪. ওষুধ শিল্পে ওয়েল্ডিং (যেখানে সুন্দর ও পরিস্কার ওয়েল্ড দরকার)
০৫. ফুড ও ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি – যেখানে পরিষ্কার ও নন-কন্টামিনেটেড ওয়েল্ড দরকার।
০৬. রাসায়নিক তৈরি শিল্প

টিগ ওয়েল্ডিংয়ের সুবিধা:

০১. খুব পরিষ্কার ও নিখুঁত ওয়েল্ড পাওয়া যায়।
০২. ছিটে-ছড়ার (Spatter) সমস্যা নেই।
০৩. পাতলা ধাতুতে খুব ভালো কাজ করে।
০৪. সকল পজিশনে (ফ্লাট, হরাইজেন্টাল, ভার্টিক্যাল ওভারহেড) ওয়েল্ডিং করা যায়।

টিগ ওয়েল্ডিংয়ের অসুবিধা:

০১. টিগ ওয়েল্ডিং প্রক্রিয়াটি ধীরগতির।
০২. অপারেটরের স্কিল অনেক বেশি দরকার।
০৩. মেশিন এবং গ্যাস ব্যয়বহুল।

টিগ ওয়েল্ডিং মেশিনের সরঞ্জামগুলো কী কী?

টিগ ওয়েল্ডিং (TIG Welding) যার পূর্ণ রূপ হলো “Tungsten Inert Gas Welding” এটিকে GTAW (Gas Tungsten Arc Welding) নামেও ডাকা হয়। এটি একটি অটোমেটেড এবং সূক্ষ্ম ওয়েল্ডিং পদ্ধতি, যেখানে টাংস্টেন ইলেকট্রোড ব্যবহার করে ওয়েল্ডিং করা হয়। নিচে টিগ ওয়েল্ডিং মেশিনের প্রয়োজনীয় মূল সরঞ্জামগুলোর তালিকা দেওয়া হলো:

টিগ ওয়েল্ডিং মেশিনের সরঞ্জামসমূহ:

০১. টিগ ওয়েল্ডিং মেশিন (Power Supply Unit): বৈদ্যুতিক শক্তির উৎস AC বা DC পাওয়ার সাপ্লাই। মেশিনের মাধ্যমে ওয়েল্ডিং কারেন্ট কন্ট্রোল করা হয়।

০২. টাংস্টেন ইলেক্ট্রোড (Tungsten Electrode): বিভিন্ন রঙের কোর্টিং (লাল, সবুজ, নীল) অনুযায়ী ব্যবহৃত হয়। টাংস্টেন গলে না, এটি কেবল আর্ক তৈরি করে।

০৩. টিগ ওয়েল্ডিং টর্চ (TIG Welding Torch): ইলেকট্রোড ধারণ করে। এটি দিয়ে গ্যাস এবং বিদ্যুৎ প্রবাহিত হয়।

০৪. ইনার্ট গ্যাস সিলিন্ডার (Inert Gas Cylinder): সাধারণত Argon অথবা Helium গ্যাস ব্যবহার করা হয়।

০৫. গ্যাস রেগুলেটর ও ফ্লো মিটার:
সিলিন্ডার থেকে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ করে।

০৬. ফিলার রড (Filler Rod):
যদি ওয়েল্ডিং জয়েন্টে অতিরিক্ত ধাতু যোগ করার প্রয়োজন হয়, তখন ব্যবহৃত হয়।

০৭. আর্থ ক্ল্যাম্প / গ্রাউন্ড ক্ল্যাম্প: ওয়েল্ডিং সার্কিট সম্পূর্ণ করতে কাজ করে।

০৮. ফুট সুইচ বা হ্যান্ড সুইচ (Foot Pedal / Switch): আর্ক শুরু ও কারেন্ট নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।

০৯. সুরক্ষা সরঞ্জাম (Safety Equipment):

১০. ওয়েল্ডিং হেলমেট (Auto-Darkening Preferred):
গ্লোভস, এ্যাফরোন, ও চোখের সুরক্ষার জন্য গগলস। তাপ প্রতিরোধক পোশাক

১০. কুলিং সিস্টেম (Water Cooler Optional):

টর্চ ঠান্ডা রাখার জন্য, বিশেষত উচ্চ অ্যাম্পিয়ারেজে।

প্রয়োজন অনুযায়ী টিগ ওয়েল্ডিং অ্যালুমিনিয়াম, স্টেইনলেস স্টিল, তামা, টাইটেনিয়াম ইত্যাদি সূক্ষ্ম ধাতুর ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয়।

What is the TIG Welding?

Metal Insert Gas (MIG) Welding Technique: Metal Insert Gas (MIG) welding is a skill that is utilized by many people in industrial fields. Nowadays it’s proper name is Gas Metal Arc Welding (GMAW) but it is still referred to as MIG welding. Compared to various types of welding.

What is full from of TIG Welding?

A: Tungsten Inert Gas welding is a welding process in which a tungsten electrode is used to strike the arc, which melts both the metal to be welded and the filler metal.

What is the full form of TIG test?

TIG Welding: Tungsten Inert Gas (TIG) or Gas Tungsten Arc (GTA) welding is the arc welding process in which arc is generated between non-consumable tungsten electrode and workpiece.

What is the full form of TIG electrode?

Tungsten inert gas (TIG) welding, also known as gas tungsten arc welding (GTAW), is a type of welding that uses a non-consumable tungsten electrode and an inert shielding gas. – TIG welding allows for the joining of objects without the use of filler material, resulting in neater and spatter-free.

Why is TIG Welding Used?
TIG welding is most commonly used to weld thin sections of stainless steel and non-ferrous metals such as aluminium, magnesium, and copper alloys.

What is the full form of TIG injection?

TETANUS IMMUNE GLOBULIN, TIG, (TET n uhs i MYOON GLOB yoo lin) is used to prevent or to treat tetanus infection. This medicine may be used for other purposes; ask your health care provider or pharmacist if you have questions.

Is TIG welding AC or DC?

DC is used for TIG welding Mild Steel/Stainless material and AC would be used for welding Aluminium.

Is TIG welding positive or negative?

Polarity refers to the direction of current flow when welding. All DC TIG welding (steel, stainless, etc) is done on DC- polarity where the TIG torch is connected to the negative (-) terminal and the earth lead to the positive (+) terminal.

Course Content

Introduction to GTAW (TIG) Welding